দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সফর করে যাওয়া আইসিসির প্রতিনিধি দল যথাসময়ে তাদের পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জানাবে। এর আগে এসব নিয়ে গণমাধ্যমে তারা কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ.এস. মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গওয়া মুখুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এটি জানিয়েছে আইসিসি। সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামে উল্লেখ করা হয়, ‘শাসন ও নির্বাচনী বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে আইসিসি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর।’
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বিসিবি সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করতেই প্রতিনিধি দল পাঠিয়েছিলো আইসিসি। এই বিষয়ে যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি সম্পূর্ণ অনুমাননির্ভর এবং তা আইসিসির অবস্থানের প্রতিনিধিত্ব করে না।
বাংলাদেশ সফরে এই প্রতিনিধি দল কথা বলেছে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল ও কমিটির অন্যান্য সদস্য, আগের বোর্ডের চার পরিচালক, সামনের বিসিবি নির্বাচনের কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে।
বিসিবি নির্বাচন আগামী রোববার।
কেএম